শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম খরচে বিদেশ ভ্রমণ: সাশ্রয়ী ভিসা ও বাজেটে সেরা যে ৫ দেশ

কম বাজেটে বিদেশ ভ্রমণ এখন আর স্বপ্ন নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশ ভিসা ফি, থাকা–খাওয়া এবং পরিবহন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় বাজেট সচেতন পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কিছু দেশ সহজ ভিসা প্রক্রিয়া ও সাশ্রয়ী খরচের কারণে ভ্রমণপ্রেমীদের প্রথম পছন্দ হয়ে উঠছে।

নেপাল, কম্বোডিয়া, জর্ডান, তানজানিয়া ও উগান্ডা কম খরচে ঘুরে আসার মতো উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে অন্যতম। নেপালের ভিসা খুবই স্বল্প ব্যয়ে পাওয়া যায়—১৫ দিনের জন্য প্রায় ৩,৬০০ টাকা, ৩০ দিনের জন্য ৬,০০০ টাকা এবং ৯০ দিনের জন্য প্রায় ১৫,০০০ টাকা। কম্বোডিয়ায় ৩০ দিনের পর্যটক ভিসার খরচও মাত্র প্রায় ৩,৬০০ টাকা, ই-ভিসা ৪,২০০ টাকার মতো।

জর্ডানে ৩০ দিনের একক প্রবেশ ভিসার খরচ প্রায় ৭,০০০ টাকা, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তানজানিয়া ও উগান্ডার ভিসা ফি প্রায় ৬,১০০ টাকা, যেখানে দু’দেশই ৯০ দিনের ভ্রমণ অনুমতি দেয়।

সাশ্রয়ী ভিসার পাশাপাশি এসব দেশে রয়েছে সমৃদ্ধ প্রকৃতি, ঐতিহাসিক নিদর্শন ও মনোরম পর্যটন আকর্ষণ—যেমন হিমালয়ের সৌন্দর্য, আঙ্গকর ওয়াটের মন্দির, পেত্রার বিস্ময়, সেরেনগেটির সাফারি কিংবা উগান্ডার পর্বতগোরিলা।

বাজেট ভ্রমণকারীদের জন্য তাই এগুলো হতে পারে স্বল্প ব্যয়ে স্মরণীয় এক আন্তর্জাতিক ভ্রমণের আদর্শ গন্তব্য।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ