শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে সাবান ব্যবহারের ৭টি ক্ষতিকর দিক

মুখ ধোয়া বা পরিষ্কার করা ত্বকের যত্নের রুটিনের একটি অপরিহার্য অংশ। তাই কমবেশি সবাই ত্বক পরিষ্কার করতে বেছে নেন সাবানকে। কিন্তু আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ পরিষ্কার করা নিরাপদ নয়?

রূপ ও ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ময়লা, জীবাণু কিংবা ব্যাকটেরিয়া মুক্ত রাখা উচিত। তবে এরজন্য ত্বক পরিষ্কার রাখতে সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস সঠিক ও নিরাপদ নয়। কারণ এতে পরিষ্কার হলেও ত্বকের বারোটা বাজে।

advertisement

ভারতীয় সংবাদমাধ্যম-র প্রতিবেদন অনুযায়ী, আসুন মুখে সাবান ব্যবহারের কিছু অপকারিতা একে একে জেনে নিই-

১।  নিয়মিত সাবান দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। এতে মুখের ত্বকের ক্ষতি হতে পারে। কারণ শরীরের কোষের তুলনায় মুখের কোষ বেশি নরম ও সংবেদনশীল হয়।

advertisement

২। সাবান ব্যবহারে ত্বকের পিএইচ (pH) ভারসাম্য নষ্ট হতে পারে। সাবানে অধিক পরিমাণে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়। ফলে ত্বক হয়ে ওঠতে পারে শুষ্ক, রুক্ষ্ম এবং নিস্তেজ।

৩। শুধু মুখ নয়, ত্বকেরও মারাত্মক ক্ষতি হয় সাবান ব্যবহারের কারণে। সাবানের ক্ষারে ত্বক বেশি রুক্ষ্ম হয়ে ওঠে। এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ফ্ল্যাকিনেস, ত্বকে র‌্যাশ, জ্বালাপোড়া এবং ব্রেকআউট হতে পারে।

advertisement

৪। কিছু সাবানে কঠোর রাসায়নিক, যেমন- রঙ এবং সুগন্ধ থাকে। যা ত্বকের জন্য ক্ষতিকর। এগুলো জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে।

৫। ত্বকে লালভাব, চুলকানি বা ফুসকুড়ির কারণ হতে পারে সাবান। সংবেদনশীল ত্বকের জন্য এই সমস্যাগুলো আরও গুরুতর হয়ে ওঠে।

৬। ত্বকের অতি রুক্ষ্মতা দ্রুত বার্ধক্য ডেকে আনে। সূর্যের ক্ষতিকর রশ্মিতে সহজে ত্বকে পড়তে শুরু করে বলিরেখা ও ব্ল্যাক হেডস। যে কারণে বয়সের চেয়ে বেশি বুড়োভাবের ছাপ আপনার মুখে পড়তে শুরু করে।

৭। সাবান ব্যবহার অস্বাস্থ্যকর। পরিবারের সব সদস্যের হাতের স্পর্শ থাকে সাবানে। বাইরে থেকে এসে অপরিষ্কার হাতে সাবান ঘষে হাত পরিষ্কার করে ধোয়ার পর যদি মুখ ধুতে সেই সাবানই ব্যবহার করেন তবে সে সাবান আপনাকে পরিষ্কার করবে না, বরং ময়লা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাবে আপনার ত্বকে।

তাই মুখে সাবান ব্যবহার এড়িয়ে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। মুখের ত্বকের সুরক্ষায় ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছেন ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ ও প্রাকৃতিক ক্লিনজার ব্যবহারের। সম্ভব হলে শরীর পরিষ্কারের জন্যও সাবানের পরিবর্তে ভালো ব্র্যান্ডের বডি ওয়াশ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। 

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ