শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি বিরত থাকবেন যে সকল কর্ম থেকে

সাজিয়া আক্তার: মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশকৃত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। তবে কোরবানির আগে তথা জিলহজ মাস শুরুর আগে কয়েকটি কাজ থেকে বিরত থাকা সুন্নত ও মোস্তাহাব আমল। এর মধ্যে চুল, নখ, বগল-নাভির পশম, গোঁফ ইত্যাদি আগেই কেটে নেওয়া উচিত। বিশেষ করে যারা কোরবানি করার সংকল্প করেছেন। সূত্র: ইসলাম: জিজ্ঞাসা জবাব

তবে নতুন জামা-কাপড় পরিধান করা, মেহেদি দেওয়া, সুগন্ধি ব্যবহার করা, স্ত্রী উপভোগ করা কিংবা সহবাস করা নিষিদ্ধ নয়। এ বিধান শুধুমাত্র কোরবানিকারীর ক্ষেত্রে প্রযোজ্য; তার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাকে কোরবানির পশু জবাই করার দায়িত্ব দেওয়া হয়েছে তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়।

তাদের উদ্দেশ্যে করে মহানবি (সা.) বলেছেন :

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُسْلِمٍ اللَّيْثِيُّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ أُمَّ سَلَمَةَ، تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أَهَلَّ هِلاَلُ ذِي الْحِجَّةِ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ ‏"‏ ‏.

অর্থ : যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল নখ না কাটে (মুসলিম: ৪৯৫৯, আবু দাউদ: ২৭৮২)।

যারা কোরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল করতে পারবেন। কোনো অসচ্ছল ব্যক্তি যদি এই দিনগুলোতে চুল, নখ না কেটে ঈদের দিন কাটে, তাহলে তাদের কোরবানি দেওয়ার সওয়াব দেওয়া হবে। সূত্র: আর টিভি

তবে, যারা কোরবানি করবে না, তাদেরকে নখ, চুল ইত্যাদি কাটতে নিষেধ করা হয়নি। এ প্রসঙ্গে শাইখ বিন বায (রহ.) বলেন, আলেমগণের বিশুদ্ধ মতানুযায়ী, তারা চুল কাটা ও নখ কাটার নিষেধাজ্ঞার আওতায় নেই। হুকুমটি কোরবানিকারীর জন্য খাস, যিনি তার সম্পদ থেকে কোরবানির পশুটি ক্রয় করেছেন। (ফতোয়ায়ে ইসলামিয়া: ২/৩১৬)

এ হুকুমের ক্ষেত্রে নর-নারীর মাঝে কোন ভেদাভেদ নেই। তাই কোন নারী তিনি বিবাহিত হন কিংবা অবিবাহিত হন তিনি যদি কোরবানি করতে চান তাহলে তিনি তার শরীরের চুল ও নখ কাটা থেকে বিরত থাকেন।

হাদিসের ভাষায়- কেউ যদি জবাই করার জন্য কোন পশু প্রস্তুত রাখে এবং সে যিলহজ্জ মাসে প্রবেশ করে তখন সে যেন তার চুল ও নখ না কাটে; যতক্ষণ না সে কোরবানি সম্পন্ন করে। এক্ষেত্রে সে নিজ হাতে জবাই করুক কিংবা অন্য কাউকে জবাই করার দায়িত্ব দিক উভয়টা সমান। আর যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের জন্য এসব বিধান নেই। যেহেতু এই মর্মে কোন দলিল নেই। তাছাড়া এটাকে ইহরাম বলা হয় না। মুহরিম হচ্ছে- হজ্জ কিংবা উমরা কিংবা উভয়টি পালনেচ্ছু ব্যক্তি।

মহান আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে তার প্রতিটি হুকুম যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। রাসুল (সা.)-এর প্রতিটি হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়