শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরে কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির

হাফেজ তানভির হোসাইন

মাজহারুল ইসলাম: বিশ্বের ৫৮টি দেশের ১০৮জন প্রতিযোগীর মধ্যে ৩০ পারা হেফজুল কুরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত চার দিনব্যাপী ওই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের হাফেজরা। মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি এ বছর মিশরের প্রয়াত ক্বারী মোস্তফা ইসমাইলের নামে নাম করণ করা হয়েছে।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দিবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি। হেফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদেরপুরস্কারের মধ্যে রয়েছে যথাক্রমে ২৫০,০০০, ১৫০,০০০ এবং ১০০,০০০ মিশরীয় পাউন্ড।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে তিনি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

তানভির হোসাইনের সঙ্গে কায়রো যাওয়া তার প্রধান শিক্ষক নেছার আহমেদ আন নাছিরি জানান, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন খুব ভালো তিলাওয়াত করেছে। এর আগেও সে একাধিকবার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে।

২৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন মিশরের ধর্মমন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জুমা, গ্র্যান্ড মুফতি আল্লামা ড. শাওকি, ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব ড. নাজির আইয়াদে, আল-আজহারে শরিফ এর গ্র্যান্ড ইমামের পক্ষে ড. ওসামা আল-আব্দ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ইসলামী স্কলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়