শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুশ্চিন্তা ও ঋণের ভার থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন নবীজি (সা.)

দুঃখ ও দুশ্চিন্তা মানুষের জীবনে নিত্যসঙ্গী। সব সময় এসব থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য।

মহানবী (সা.) এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া করতেন।

আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) তাঁর সেবার জন্য এক কিশোরের খোঁজ নিতে বলেন। অতঃপর আবু তালহা (রা.) আমাকে নিয়ে যান। আমি রাসুল (সা.)-এর অবস্থানকালে সেবা করতাম।

রাসুল (সা.)-কে দোয়াটি বেশি পড়তে শুনতাম- 
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ»

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে।’ (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৫৪২৫) 

  • সর্বশেষ