শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:২৮ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ 

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা

অর্থ : হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।

উপকার : রাসুল (সা.) বলেন, পূর্ববর্তী যুগে এক বালককে তৎকালীন বাদশাহ আল্লাহর ওপর ঈমান আনার অপরাধে হত্যা করতে চেয়েছিল, তারা যত পন্থায়ই তাকে হত্যা করতে চেয়েছে, সে ততবার উল্লিখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মহান আল্লাহও তাকে সাহায্য করেছেন। তারা তার কিছুই করতে পারেনি। (মুসলিম, হাদিস : ৭৪০১)

দোয়াটির প্রেক্ষাপট ও ফজিলত

শত্রুর ভয়: কোনো ক্ষতিকর মানুষের দল বা শত্রুর পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা থাকলে এই দোয়াটি পড়তে হয়।

নিরাপত্তা লাভ: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই দোয়া পাঠ করলে বিপদমুক্ত থাকা যায়।

সহীহ উৎস: প্রিয়নবী (সা.) কোনো সম্প্রদায়ের তরফ থেকে ক্ষতির আশঙ্কা করলে এই দোয়াটি পাঠ করতেন।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাদের সব দুশমন তথা শত্রুর অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে নবিজীর শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে হেফাজত করুন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়