শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরজ গোসল বাকি থাকলে যে ৫টি কাজ নিষিদ্ধ, জানালেন শায়খ আহমাদুল্লাহ

সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত ও নারীদের হায়েজ-নেফাসের পর গোসল করা ফরজ হয়ে থাকে। নির্দিষ্ট কিছু আমল করার জন্য গোসল করা জরুরিও বটে।

সাধারণত যত দ্রুত গোসল করা যায় ততই ভালো। হাদিসে সেরকমই উল্লেখ করা আছে। আলেমগণ গোসল ফরজ হওয়ার পর নামাজ, তওয়াফ, কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করাতে নিষেধ করেন। এছাড়া যে কোনো কাজ করা যাবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোনো এক পথে রসুলুল্লাহ (স.)-র দেখা হল। আবু হুরায়রা (রা.) তখন জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে তখন নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা (রা.) গোসল করে এলেন।
 
পুনরায় সাক্ষাৎ হলে রসুলুল্লাহ (স.) জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আবু হুরায়রা (রা.) বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তাই চলে গিয়েছিলাম। তখন নবীজী (স.) বললেন, সুবহানাল্লাহ্! মুমিন কখনো নাপাক হয় না। (বুখারি ২৭৯)

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও অজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মত অজু করে নিতেন। (মুসলিম ৩০৫)

Advertisement

সম্প্রতি এক অনুসারী সহবাসের পর ফরজ গোসল করার আগে নারীরা ঘরের কাজ করতে পারবেন কিনে এ বিষয়ে জিজ্ঞেস করেন।

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো-নামাজ আদায়, তাওয়াফ করা, মসজিদে অবস্থান, পবিত্র কুরআন স্পর্শ এবং কুরআন তিলাওয়াত।

এই পাঁচটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নিষিদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, তাই কোনো নারী যদি সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করেন, গৃহস্থালির অন্যান্য কাজ করেন কিংবা সন্তানকে দুধ পান করান, তাহলে তা শরিয়ত অনুযায়ী বৈধ (জায়েজ)।’

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, সমাজে অনেক সময় নারীদের ওপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়, অথচ একই বিষয়ে পুরুষদের ক্ষেত্রে এমন দৃষ্টিভঙ্গি দেখা যায় না। অনেকেই ধর্মীয় বিধান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে ভুল ধারণা প্রচার করেন।

ফরজ গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম জানিয়ে তিনি বলেন, তবে গোসলের আগে ওজু করে অন্যান্য প্রয়োজনীয় কাজ করা ভালো। আর কোনো কারণে ওজু না করলেও, নিষিদ্ধ পাঁচটি কাজ ছাড়া অন্য কাজ করার কারণে গুনাহ হবে না।

  • সর্বশেষ