শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

পবিত্র রমজান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক শায়খ আহমদুল্লাহ।

রোববার (১৬ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লেখেন, সভ্যতা মানে শুধু আধুনিক স্থাপত্য, প্রযুক্তি কিংবা বৃহৎ অর্থনীতি নয়। বৈচিত্র্যের মাঝে সহাবস্থানকেও সভ্যতার মানদণ্ড বিবেচনা করা হয়। এই মানদণ্ডের আলোকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটি আকারেই বড়, সভ্যতা-সংস্কৃতিতে এখনো অনেক পিছিয়ে আছে।

তিনি লেখেন, সেখানে পবিত্র রমযান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত।

শায়খ আহমদুল্লাহ আরও লেখেন, যে দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে, গরু খাওয়ার অজুহাতে মানুষ হ-ত্যা করা হয়, হোলিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোর কারণে পি-টি-য়ে মারা হয়, প্রকাশ্যে নামায পড়াকে অপরাধ গণ্য করা, মসজিদ গুড়িয়ে দেয়া হয়, সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে সাম্প্রদায়িক বুলডোজার হানা দেয়, এসব অপরাধ দেখেও রাষ্ট্র নীরব থাকে বরং ক্ষেত্রবিশেষ উৎসাহিত করে⸺সে দেশটিকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়