শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে নবজাতক ছেলে সন্তানের নাম হিসেবে 'মুহাম্মদ' শীর্ষ স্থান দখল করেছে : ওএনএস

যুক্তরাজ্যে প্রথমবারের মতো নবজাতক ছেলে সন্তানের নাম হিসেবে 'মুহাম্মদ' শীর্ষ স্থান দখল করেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

নোয়াহ ও অলিভারকে পেছনে ফেলে জনপ্রিয় নামের তালিকার শীর্ষে পৌঁছে গেছে মুহাম্মদ।

অপরদিকে, মেয়ে শিশুদের মধ্যে অলিভিয়া টানা আট বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অ্যামেলিয়া ও ইসলা'র অবস্থান।

প্রতি বছর ওএনএস নবজাতক শিশুদের নামের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও অজনপ্রিয় নামের তালিকা প্রকাশ করে।

ওএনএসের দেওয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৩ সালে চার হাজার ৬৬১টি নবজাতক শিশুর নাম মুহাম্মদ রাখা হয়। ২০২২ সালে সংখ্যাটি ছিল চার হাজার ১৭৭।

আরবিতে মুহাম্মদ শব্দের অর্থ 'প্রশংসনীয়' বা 'প্রশংসা পাওয়ার যোগ্য'। এই শব্দটি মূল শব্দ 'হাম্মাদা' থেকে এসেছে, যার অর্থ 'প্রশংসা করা।'

ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)। মহানবীর প্রতি সম্মান জানাতে সারা বিশ্বে নবজাতক মুসলিম শিশুদের নামের সঙ্গে মুহাম্মদ যুক্ত করার বিষয়টি খুবই জনপ্রিয় ও প্রচলিত। বিশেষত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এটি খুবই জনপ্রিয় নাম।

ওএনএস আরও জানায়, যুক্তরাজ্যের নয়টি অঞ্চলের মধ্যে চারটিতেই সবচেয়ে জনপ্রিয় ছেলে শিশুর নাম ছিল মুহাম্মদ। সূত্র : ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়