শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০১:১০ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কাতারের কড়া বার্তা: কোনো পক্ষের শর্ত নয়

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে কাতার। দেশটি বলেছে, এই প্রণালীর নিরাপত্তাকে কোনো পক্ষই হুমকির মুখে ফেলতে পারে না এবং এটি খুলে দিতে কোনো শর্ত আরোপ করা উচিত নয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

আল-আনসারি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব কমাতে কাতার অংশীদার দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তার মতে, সংকটের সমাধান আঞ্চলিকভাবেই হওয়া উচিত যেখানে উপকূলীয় দেশ এবং যেসব দেশ এই নৌপথের ওপর নির্ভরশীল, তাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে।

কাতার জানায়, পাকিস্তানে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং তারা এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করছে। শুরু থেকেই কাতার একটি স্থায়ী সমাধান এবং কার্যকর যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিয়ে আসছে।

ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হয়ে যায়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি বড় ঝুঁকিতে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, কোনো চূড়ান্ত সমাধান না হওয়ায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপ করে, যা ১৩ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবসহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে এবং অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও ঝুঁকিতে পড়তে পারে।

অন্যদিকে, ইরানও প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ স্বীকৃতির দাবি জানিয়ে সতর্ক করেছে, যাতে যুদ্ধবিরতির সময়কে নতুন করে উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহার না করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়