শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

মার্কিন হামলা ও ইরানি জাহাজ জব্দের ঘটনা নিশ্চিত করেছে ইরান এবং এ ঘটনায় ‘শিগগিরই’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তর জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ‘সামুদ্রিক জলদস্যুতার’ মাধ্যমে জাহাজটিতে গুলি চালায় এবং ডেকে মেরিন সেনা মোতায়েন করে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। একই সঙ্গে জাহাজটি জব্দ করার বিষয়টিও নিশ্চিত করা হয়। ইরান আরও সতর্ক করে বলেছে, তাদের সশস্ত্র বাহিনী এই ঘটনার বিরুদ্ধে দ্রুতই পাল্টা পদক্ষেপ নেবে।

এরআগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ জাহাজটিকে আটক করে এবং তাদের থামার জন্য নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে নৌবাহিনী সেটিকে অচল করে দেয়।

তিনি আরও দাবি করেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায়ও জাহাজটি ছিল বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়