শিরোনাম
◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে বড় অভিযানের চিন্তা ◈ এমপি নজরুল রিমান্ডে পুলিশকে যে নতুন তথ্য জানালেন ◈ ঢাকার পাঁচ তারকা হোটেলে কমছে বুকিং, আয়েও বড় ধাক্কা: সংকটে বিলাসবহুল হোটেল ব্যবসা ◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবস‌রে যাওয়া রু‌বেল‌কে আজ বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই পেসার। সে কারণেই তাকে এবার মাঠ থেকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু সকাল ১১টায়।

এর আগে রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।

এর আগে, গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল। দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলায় রুবেলের ওই পোস্টের পর খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান৷ এবার রুবেলের বিদায়কে আরো স্মরণীয় করে রাখতে চাইছে তামিমের বোর্ড।

২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল।

  • সর্বশেষ