শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৯:১১ সকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিন্ডিকেটের উপার্জন হারাম, বললেন বায়তুল মোকাররম খতিব

জুমার বয়ানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে উপার্জনের বিষয়ে ইসলামের বিধান তুলে ধরেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক।

শুক্রবার (১ নভেম্বর) জুমার বয়ানে তিনি বলেন, বাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা আদায়, মানুষকে বিপদে ফেলে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়া ভয়ংকর কাজ এবং তা হারাম। এ ধরনের উপার্জন থেকে তিনি সবাইকে দূরে থাকার আহ্বান জানান।

বাজারের অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত করে দেশবরেণ্য এই আলেম বলেন, দ্রব্যমূল্য বাড়ানো এবং এভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্ট দেয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো বাজারে অন্যায়ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের বড় জায়গায় বসিয়ে শাস্তি দেবেন।

তিনি বলেন, আজকে যারা সিন্ডিকেট করছে তাদের অপরাধ চোর ডাকাত বা অর্থ আত্মসাৎকারীদের মতোই ভয়ংকর এবং তাদের এই অতিরিক্ত উপার্জন স্পষ্ট হারাম।

মুফতি আব্দুল মালেক তাকওয়া বা খোদাভীতির ওপর আলোচনায় বলেন, আল্লাহ আদম এবং হাওয়া থেকে পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তাই পুরুষের জন্য পুরুষের মতো করে আল্লাহর প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। নারীর জন্যও নারীর মতো করে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ।

তিনি আরও বলেন, কোনো পুরুষ নারীতে রূপান্তর হওয়া অথবা নিজেকে নারী মনে করা এবং কোন নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করা অথবা নিজেকে পুরুষ ভাবা হারাম এবং কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য। এল জি বি টি বা সমকামিতা একটি রুচিবিরুদ্ধ ঘৃণ্য অপরাধ। এই অপরাধকে কোনো মুসলমান সমর্থন দিতে পারে না। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ