ভূঁইয়া আশিক রহমান: [২] আমাদের নতুন সময়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৭টি নির্বাচনে অংশগ্রহণ করলেও সিপিবি সেখানে নেই। কেন নেই?
রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) : এটা তো কোনো নির্বাচনই হচ্ছে না। এটা একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ ও তার একান্ত কাছের লোকদের নিয়েই এ নির্বাচন হচ্ছে। শুধু কাছের লোক নয়, নির্বাচনকে সামনে রেখে কিছু তাঁবেদার লোক ও দল তৈরি করা হয়েছে। তাদের যে নির্বাচন হচ্ছে, এটা আসলে ভাগাভাগির নির্বাচন। আমাদের সংবিধান এ ধরনের নির্বাচন এলাউ করে বলে আমরা মনে করি না। আমাদের সংবিধানে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের কথা বলা আছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত à