শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে: মাসুদা ভাট্টি

মুসবা তিন্নি: [২] আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩২ দিন বাকি। তবে নির্বাচন নিয়ে দেশের নানা মহলে নানা রকম আলোচনা সমলোচনা চলমান রয়েছে । সারাদেশে সতন্ত্র প্রার্থী এবং মনোনয়ন বাছাই বাতিল এই সমস্ত চলমান বিষয় নিয়ে আমাদের নতুন সময় কথা বলে মাসুদা ভাট্টির সাথে । তিনি বলেন, এটা কোনো একপাক্ষিক নির্বাচন নয় বহু পক্ষ এখানে অংশ গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমার কাছে সুষ্ঠু বলেই মনে হচ্ছে মন্তব্য করেন এই তথ্য কমিশনার । 

[৩] আমাদের নতুন সময়কে তিনি বলেন, নির্বাচন কমিশন এখন রাষ্ট্র চালাচ্ছে সকল নিয়ম নীতি এবং প্রসাশনকে চালাচ্ছে সমস্ত বাহিনীকে চালাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশেই সংবিধান মেনেই যাকিছু হওয়ার কথা তাই হচ্ছে এবং এর ব্যতয় আমি কোথাও দেখতে পাচ্ছি না। ফলে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি কারণ বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ারও কোনো বিকল্প নেই। এর কেনো বিকল্প যদি কেউ দিতে পারে তাহলে তো হতো, কিন্তু কেউ তো কোনো বিকল্প আনতে পারছে না ফলে আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবে। বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে।

[৪] মনোনয়নের বাছাই এবং বাতিল প্রসঙ্গে মাসুদা ভাট্টি বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যপার কারন যারা সঠিক তথ্য দেননি যারা নির্বাচনের রুল মেনে চলেনি তারা তো বাতিল হবেই আর এই বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচন কমিশনেরই।

এমটি/এইচএ

  • সর্বশেষ