শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধীনেতা নাভালনির শেষকৃত্য সম্পন্ন

ববি বিশ্বাস: [২] শুক্রবার মস্কোর অর্থোডক্স চার্চ টেম্পল অব আউর লেডি কোয়েঞ্চে দেশটির বিরোধীদলীয় নেতা ও কট্টর পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

[৩] উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি অ্যালেক্সি নাভালনি আর্কটিক কারাগারে মারা যান। তার এই মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করছেন স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকেই।

[৪] মস্কোর বরিসভসকোয়ে সিমেট্রিতে তার মরদেহবাহী কফিনকে সমাহিত করা হয়। সূত্র: মস্কো টাইমস

[৫] নাভালনির শবযাত্রায় যোগ দেয় শত শত মানুষ। টেম্পল অব আউর লেডি কোয়েঞ্চ চার্চ থেকে শুরু করে বরিসভসকোয়ে সিমেট্রি পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রুশ পুলিশ। শুক্রবার নাভালনির শেষকৃত্য অনুষ্ঠান শুরুর আগে থেকেই এই এলাকায় মেটাল ডিটেক্টর, নজরদারি ক্যামেরা ও ঘন ধাতব বেড়া দিয়ে নিরাপত্তা জাল তৈরি করে পুলিশ। 

[৬] বিবিসির লাইভ কভারেজে দেখা যায়, রাশিয়ার স্থানীয় সময় দুপুর ২টায় চার্চে অনুষ্ঠান শুরু হলে এতে অংশগ্রহণের জন্য শতাধিক মানুষের এক ব্যাপক সারি তৈরি হয়। নাভালনির কফিনটিকে চার্চে প্রবেশ করানোর সময় গ্রেপ্তার হওয়ার ঝুঁকিকে অস্বীকার করে ‘নাভালনি! আমরা তোমাকে ভুলবনা..’ ও ‘রাশিয়া মুক্ত হবে’ বলে স্লোগান দেয় সমবেত শোকার্ত জনগণ।

[৭] নাভালনিকে শ্রদ্ধা জানাতে চার্চের অনুষ্ঠানে যোগ দেয় যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ অনেক বিদেশি গন্যমাণ্য ব্যক্তি। 

[৮] নাভালনির মা-বাবা চার্চে প্রবেশ করার সময় সমবেত জনগণ মা লুডমিলা নাভালনায়াকে উদ্দেশ্য করে ‘এমন সন্তানের জন্য আপনাকে ধন্যবাদ’ ও আমাদের ক্ষমা করে দেবেন’ বলে চিৎকার করতে থাকেন।

[৯] নাভালনির শেষকৃত্য অনুষ্ঠিত হবার পর চার্চ ঘন্টাধ্বনি বাজায়। এরপরই শবযান সমাধিস্থলের দিকে যাত্রা শুরু করে। চার্চ থেকে সমাধিস্থলের দূরত্ব প্রায় ৩০ মিনিট। এসময় নাভালনির কফিনবাহী গাড়ির পেছনে ‘আমরা তোমাকে ভুলবনা’ স্লোগান দিয়ে পদযাত্রা করে শতাধিক মানুষ। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়