শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৭ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার আরও ১৯ নিরীহ ফিলিস্তিনি

গাজার আল-আকসা মার্টিয়ার্স হসপিটালে আহত শিশুরা

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ১৪০তম দিন বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি)। প্রায় ৫ মাস ধরে অবিরাম ইসরায়েলি গণহত্যা ও তান্ডবের শিকার উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ২৯ হাজার ৩১৩ জন। আর আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। সূত্র : আল-জাজিরা

[৩] ইসরায়েল বুধবার গাজার দেইর আল-বালাহ’র নুসেইরাত শরণার্থী শিবির ও তার পাশের জেইতুল এলাকায় বিমান হামলা চালায়। এতে নারী-শিশুসহ অন্তত ১৯ জন নিহত ও বহু আহত হন। গাজার আল-আকসা ‘মার্টিয়ার্স হসপিটালে’ আনা হয় আহতদের অনেককে। উদ্বাস্তু শিবিরের পশ্চিমে দা’লিস পরিবারের বাসভবনে হামলায় ১৭ জন নিহত ও বহু আহত হন।

[৪] ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক ইলহাব নাসরুল্লাহ এবং তার স্ত্রী নিহত হয়েছেন। সাংবাদিককে টার্গেট করে এ হামলা চালানো হয়। এতে সাংবাদিক দম্পত্তির তিন সন্তান মারাত্মক দগ্ধ হয়েছে। মেডিকেল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

[৫] গায়ানা বলেছে, ফিলিস্তিনিদের ভুখন্ড সামরিক দখলদারিত্ব এখন ‘আত্মসাত’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। জাতিসংঘের বিচার আদালতে দখলদারিত্বের বিরুদ্ধে শুনানির তৃতীয় দিন ইসরায়েলি এক বিবৃতিতে গায়ানা একথা জানায়। হেগে চলমান সপ্তাহব্যাপি এ শুনানিতে ৫২ টি দেশ তাদের যুক্তিতর্ক পেশ করছে।

[৬] তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অন্টনি ব্লিনকেন গাজায় সম্ভব শিগগিরই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। রিও ডি জেনেরিওতে জি-২০ এর বৈঠকের পাশাপাশি বৈঠকে এ আলোচনা করেন। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়