শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় পরিবহনমন্ত্রীকে বন্দুক ঠেকিয়ে ছিনতাই

প্রীতিলতা: [২] গাড়ির টায়ার পরিবর্তনের সময় ছিনতাইকারীরা দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গার মাথায় অস্ত্র ঠেকিয়ে এই ঘটনা ঘটায়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সূত্র: ঢাকা পোস্ট

[৩] দেশটির একটি পার্লামেন্টারী কমিটিকে চিকুঙ্গা বলেছেন, সোমবার ভোরে এই ঘটনার সময় মুখোশধারী একজন হামলাকারী তার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এসময় তারা কিছু ল্যাপটপ, একটি ফোন এবং তার দেহরক্ষীদের অস্ত্র লুট করে নেয় বলেও জানান তিনি।

[৪] চিকুঙ্গা এমপিদের বলেছেন, ‘আমি অক্ষত আছি, কিন্তু পুরো অভিজ্ঞতাটি ছিল খুবই বেদনাদায়ক।’ তিনি বলেন, জোহানেসবার্গের দক্ষিণে একটি প্রধান সড়কে ভ্রমণ করার সময় ভোর সাড়ে তিনটার দিকে তার গাড়ির টায়ার ফেটে যায় এবং সেটি পরিবর্তন করতে তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন।

[৫] তখনই ডাকাতরা কাছে এসে দেহরক্ষীদের জোর করে মাটিতে ফেলে দেয় এবং তারপর গাড়ির দরজা খুলে দেয়। মন্ত্রী বলছেন, এরপর তারা ‘আমার মাথায় একটি বন্দুক ঠেকিয়ে আমাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়’।

[৬] এরপর বন্দুক দিয়ে হুমকি দিয়ে ডাকাতরা ওই মন্ত্রীর আংটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা তাদের বলেন: ‘আমার মৃত স্বামীর এই একমাত্র জিনিসই আমার কাছে আছে, এটা আমার কাছে অনেক মূল্যবান।’ সম্পাদনা: ইকবাল খান

পিএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ