শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ নয়: জরিপ 

রাশিদুল ইসলাম: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে আগামী ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া উচিত হবে না। মার্কিন ভোটারদের ৬২ শতাংশ এক জনমত জরিপে এই মনোভাব ব্যক্ত করেছে। মার্কিন ম্যাগাজিন ‘দা হিল’ মঙ্গলবার এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। 

মে মাসের শেষ দিকে ইয়াহু নিউজ এবং ইউ গভ যৌথভাবে এই জনমত পরিচালনা করে যাতে ১৫২০ জন পূর্ণবয়স্ক নাগরিক অংশ নিয়েছেন। এর মধ্যে শতকরা ৫২ ভাগ অংশগ্রহণকারী মনে করেন, সাবেক প্রেসিডেন্ট তার জীবনে নিশ্চিতভাবে মারাত্মক কিছু অপরাধ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় তিনটি অভিযোগ হচ্ছে- তিনি একজন পর্ন তারকাকে অবৈধভাবে ঘুষ দিয়েছেন, হোয়াইট হাউজ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র নিজের বাড়িতে নিয়েছেন এবং ৬ জনুয়ারি ক্যাপিটল হিল  হামলায় উসকানি দিয়েছেন।

জনমত জরিপে অংশগ্রহণকারী ৬৬ ভাগ মানুষ বলেছেন, তারা মনে করেন, নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য সৃষ্ট সহিংসতায় উসকানি দিয়ে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন।

এছাড়া, ৬৩ ভাগ মানুষ মনে করেন রাষ্ট্রীয় গোপন নথিপত্র হোয়াইট হাউজ থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। ৫২ ভাগ মানুষ বলেছেন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে অবৈধভাবে বিপুল অংকের অর্থ ঘুষ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের অপরাধ করেছেন। গত এপ্রিল মাসে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ৩৪ ধরনের অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়