শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি জিনপিংয়ের সঙ্গে বাইডেনের সাক্ষাত শীঘ্রই: হোয়াইট হাউস

রাশিদুল ইসলাম: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মতে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘কোনও  সময়ে’ দেখা করবেন, কারণ দুটি দেশ অত্যন্ত টালমাটাল এবং উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেও স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কাজ করছে। সিএনএন’র ‘জিপিএস’ অনুষ্ঠানে সাংবাদিক ফরিদ জাকারিয়াকে সুলিভান বলেন, আমি আশা করি, আমরা খুব শীঘ্রই আমেরিকান কর্মকর্তাদের দেখতে পাব তাদের চীনা সমকক্ষদের সাথে ঊর্ধ্বতন পর্যায়ে বৈঠক করতে। 

সুলিভান বলেন, “একদিকে অর্থনীতি এবং প্রযুক্তির মত গুরুত্বপূর্ণ ডোমেনে দুটি দেশ জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি এধরনের প্রতিযোগিতা যাতে দ্বন্দ্ব বা সংঘাতের দিকে না যায় তা নিশ্চিত করার জন্যেই আলোচনা অব্যাহত রয়েছে। 

সুলিভান বলেন, দুটি দেশের সম্পর্কের পাশাপাশি একটি প্লাটফর্ম স্থাপন করার চেষ্টা চলছে যাতে এধরনের প্রতিযোগিতা আরো দায়িত্ব¡শীলভাবে পরিচালনা করা যায়। এতে বিভিন্ন উপাদান রয়েছে। তবে মূল বিষয় হচ্ছে আমাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে, আমাদের তীব্র কূটনীতিও রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়