শিরোনাম
◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয় ◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে ◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে ◈ টানা তিন ড্রয়ে ইতিহাস, নকআউটে কেপ ভার্দে ◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: সোমালিয়ায় জঙ্গী হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা সেখানে শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন। গত সপ্তাহে দেশটির একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। উগান্ডার প্রেসিডেন্টের বরাত দিয়ে রোববার (৪ জুন) রয়টার্ম এ খবর জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

রয়টার্স জানায়,আফ্রিকা শৃঙ্গের দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারের ওই সামরিক ঘাঁটিতে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা হামলা চালায়।

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি শনিবার এক বিবৃতিতে বলেন, সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে আল শাবাবের হামলায় তাদের দেশে ৫৪ জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন।তিনি বলেন, ওই হামলার পর আল-শাবাব ঘাঁটির নিয়ন্ত্রণ দখল করে। পরে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-শাবাবকে সেখান থেকে হটিয়ে দিয়ে ঘাঁটি পুণর্দখল করে।  

মুসেভেনি গত সপ্তাহে বলেছিলেন, উগান্ডার সৈন্যদের হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু হামলার বিষয়ে বিশদ কোনও বিবরণ সেসময় দেননি তিনি।

এদিকে জঙ্গি গোষ্ঠী আল শাবাব দাবি করেছে যে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শরিয়া ভিত্তিক নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।

গত আগষ্টের নির্বাচনে প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ জয়ী হওয়ার পর সরকার ব্যাপক আক্রমণ চালায়। এতে  সোমালিল্যান্ডের বিরাট এলাকার ওপর আল-শাবাবের নিয়ন্ত্রণের অবসান ঘটে। তারপরও সরকারের বাণিজ্যিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরণের হামলা চালানোর ক্ষমতা গ্রুপটির রয়েছে। 

মোগাদিসু থেকে আল-শাবাবকে হটিয়ে দিতে সেখানে সেনা পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ আল-শাবাব প্রতিবেশি কেনিয়াতেও মাঝেমধ্যে হামলা করে থাকে।

আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহায়তা করতে দেশটিতে আফ্রিাকার বিভিন্ন দেশের  ২২ হাজার সেনা মোতায়েন রয়েছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আরআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়