শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৪১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ লাখ বহুতল ভবনের ওজনে দেবে যাচ্ছে নিউইয়র্ক 

সাজ্জাদুল ইসলাম: আকাশচুম্বী ভবনগুলোর অস্বাভাবিক ওজনের কারণে ধীরে ধীরে দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। এ নগরীটি বছরে ২ থেকে ৪ মিলিমিটার করে দেবে যাচ্ছে। তবে নিউইয়র্ক সিটির কিছু কিছু এলাকা এই হার দ্বিগুণের বেশি বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। নিউইয়র্ক সিটিতে ১১ লাখ ভবন রয়েছে যার মোট ওজন ১.৬৮ ট্রিলিয়ন টন। এ বিশাল ভারে দেবে যাচ্ছে বিশ্বের মনোরম এ নগরী। নিউইয়র্ক টাইমস

গত ১৯৫০ সাল থেকে নিউইয়র্ক সিটির আশপাশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় এখনকার চেয়ে এই শতাব্দীর শেষ দিকে বড় ধরনের বন্যার ক্ষেত্রে পরিস্থিতি মারাত্মক হতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকায় পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী নগরী নিউ ইয়র্ক।

আর্থ ফিউচার জার্নাল এ প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা বলেছেন, নিউইয়র্ক সিটির জলমগ্নতার কারণে শহরটিতে বসবাসকারী ৮৪ লাখ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গবেষণায় আরো বলা হয়েছে, নিউইয়র্ক সিটি যে ঝুঁকি মোকাবিলা করছে, জলবায়ু পরিবর্তন তীব্র হওয়ায় বিশ্বের আরো অনেক উপকূলীয় শহর একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

গবেষকেরা বলছেন, ভূগঠনগত ও মনুষ্যসৃষ্ট উভয় কারণে ভূ-স্তর দেবে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়ের তীব্রতা উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সমস্যা ত্বরান্বিত করার আভাসই দিচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের প্রধান গবেষক ভূপদার্থবিদ টম পারসনস বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি চলমান প্রক্রিয়া, যা বন্যা থেকে জলমগ্ন হওয়ার ঝুঁকি বাড়ায়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এএ

  • সর্বশেষ