শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১০:১১ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের বিয়ের কথা ভুলে গেলেন বর

ডেস্ক নিউজ: বিয়ের আগের রাতে বন্ধুদের সঙ্গে মদ পান করলেন বর। অার এর মাত্রা এত বেশি ছিল যে নিজের বিয়ের কথা ভুলে গিয়েছিলেন যুবক। বিয়ের দিন জ্ঞানই ফিরল না তার। মণ্ডপে একা বসেছিলেন কনে। বিয়ের জন্য বর আর আসেননি। আনন্দবাজার

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের সুলতানগঞ্জে। সোমবার (১৪ মার্চ) বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কনে ও তার পরিবার বর ও বরযাত্রীদের জন্য অপেক্ষা করছিল। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু বর আসেনি বিয়ের মন্ডপে। অপেক্ষা শেষে সব অতিথিরা বাড়ি ফিরে যায়।

পরদিন মঙ্গলবার (১৫ মার্চ) বরের জ্ঞান ফিরলে পরিবার নিয়ে সে কনের বাড়িতে যায়। কিন্তু কনে বিয়ে করতে রাজি হননি। নববধূ পরিষ্কারভাবে বরের পরিবারকে জানায়, তারা এই ব্যবহারে অপমানিত হয়েছে। তাকে আর বিয়ে করা সম্ভব নয়। 

তখন কনে স্পষ্টভাবে জানিয়ে দেন, এমন কাউকে বিয়ে করতে পারবেন না তিনি যার কর্তব্যবোধ নেই। কনের পরিবারের দাবি, মেয়ের বিয়েতে খরচ করা টাকা ফেরত দিতে হবে। তবে বরের পরিবার এতে রাজি হয়নি। এরপর বরের পরিবারের কয়েকজনকে আটকে রাখে কনের পরিবার। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ছুটে যায়। তাদের মধ্যস্থতায় দুই পরিবারের ঝগড়া মিটে গেলেও বরকে বিয়ে করতে রাজি হননি কনে। সম্পাদনা : জেরিন আহমেদ

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়