শিরোনাম
◈ ভারত ম্যাচ বয়কটের প্রয়োজন ছি‌লো: মোহাম্মদ ইউসুফ ◈ গণভোটের ‘হ্যাঁ–না’ নিয়ে বিতর্ক-বিভ্রান্তি, বিএনপির ধোঁয়াশা কাটেনি ◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২২, আহত ৫৫৪

দক্ষিণ-মধ্য চিলি

নিউজ ডেস্ক: দক্ষিণ-মধ্য চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫৪ জন। আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। সিএনএন। 

তোহা জানান, সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।  

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক শনিবার টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে, গত শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়