শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হ্যাজেলউড এখনই অ‌স্ট্রেলিয়া দলের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন না 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র পাঁচ দিন। এরই মাঝে জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে এখনই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না ডানহাতি এই পেসার। ফলে শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে।

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার শ্রীলঙ্কায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। গ্রুপপর্বের সবগুলো ম্যাচই সেখানে খেলবে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা টিম ডেভিড ও ন্যাথান এলিস এবং পাকিস্তান সফরে বিশ্রামে থাকা গ্লেন ম্যাক্সওয়েল দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার।

সোমবার অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড নিশ্চিত করেন, হ্যাজেলউড এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। আপাতত সিডনিতেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। ফলে তার বদলে ‘ট্র্যাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে যুক্ত করা হয়েছে পেসার শন অ্যাবটকে।

আমাদের মনে হয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঘরের আঙিনায় চেনা আবহে পুনর্বাসন চালিয়ে যাওয়াই হবে জশের জন্য বেশি বাস্তবসম্মত ও সুবিধাজনক। ন্যাথানও (এলিস) চোট থেকে মাত্র ফিরছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফাস্ট বোলিংয়ের বিকল্প হিসেবে শনকে (অ্যাবট) দলের সঙ্গে রাখা হবে, যেন অল্প সময়ের মধ্যে তাকে পাওয়া যায়।

তবে হ্যাজেলউড কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন ৩৫ বছর বয়সী এই পেসার।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে দারুণ বোলিংয়ের পর গত নভেম্বরে অ্যাশেজ সিরিজের আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে হ্যাজেলউডের। পুনর্বাসন প্রক্রিয়া চলার সময় চোট পান একিলিসে। সেই চোটের কারণে শেষ পর্যন্ত পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান তিনি। এই চোটই এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মাঠে ফেরায়।

এর আগে পিঠের চোটের কারণে দলে পরিবর্তন আনার শেষ দিন গত শনিবার বিশ্বকাপ থেকে ছিটকে যান প্যাট কামিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়