শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২১ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিলিতে দাবানলে ১৩ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি 

জাফর খান: তীব্র তাপের ফলে সৃষ্ট ভয়াবহ এক দাবনলে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৩৫ হাজার একর বন পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে বায়বায়ো অঞ্চলে শুক্রবার সৃষ্ট দাবদাহে একজন ফায়ার সার্ভিস কর্মী সহ ১১ জনের প্রানহানির ঘটনা ঘটেছে। দেশটির কৃষি মন্ত্রী জানিয়েছেন দাবদাহের সময় দক্ষিণের লা এরাউস্যানিয়া অঞ্চলে ত্রাণকাজে ব্যাবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ আরো একজন মারা গেছেন। 

বায়োবায়ো ও নুবলে এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারলিনা তহা জানিয়েছেন, এসময় কয়েকশত বাড়ি-ঘর ভস্মীভূত হবার পাশাপাশি প্রায় ৩৯ এলাকায় আগুন লেগে যায়। এছাড়াও ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ২০ লাখ মানুষ। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এদিকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে অনেকেই। এসময় তীব্র আগুনের কারণে হাইওয়েতে যান চলাচল  বন্ধ করে দেয়া হয়। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে চিলি সরকার। সামনের দিনগুলোকেও তিনি খুব ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। 

মন্ত্রী জানান, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে  ব্রাজিল ও আরজেন্টিনা থেকে ৬৩টি সাহায্যকারী বিমান আনার কাজও শুরু করেছে। শুক্রবার চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক তার গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করে দুর্গত এলাকা পরিদর্শনে যান।এসময় তিনি বলেন, ‘ আমি প্রেসিডেন্ট হিসেবে পরিস্থিতি সামাল দিতে সবরকমের সহযোগিতা করে যাব। যাতে করে আমার দেশের মানুষ একাকীত্ব অনুভব না করেন। ‘ তবে এই আগুন লাগার বিষয়ে তিনি এটিকে ইচ্ছাকৃত ভাবে কেউ ঘটাতে পারে বলেও মন্তব্য করেন।  সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়