শিরোনাম
◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া

রাশিয়া-ইসরায়েল

রাশিদুল ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠানোর ইচ্ছা প্রকাশ করার পর তেলআবিবকে হুঁশিয়ার করেছে মস্কো। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যারা এ মুহূর্তে অস্ত্র পাঠানোর কল্পনা করছে তারা মূলত যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে বলে ধরে নেয়া যায়। আরটি

গত মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইউক্রেনের কাছে আয়রন ডোম পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে মারিয়া জাখরোভা বলেন, ‘যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে বুঝতে হবে যে, রাশিয়ার সেনাদের দিকে তাক করা সমস্ত অস্ত্র আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। নতুন যে অস্ত্রই দেয়া হোক না কেন তা যুদ্ধের বিস্তার ঘটাবে এবং সংকট বাড়িয়ে তুলবে। এ বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।’

তবে নেতানিয়াহু ইউক্রেনকে আয়রন ডোম দেয়া প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা সিএনএন তাদের ভিডিও বিভাগে আপলোড করেনি, আবার লিখিত সাক্ষাৎকারে এই অংশ রাখা হয় নি। বরং সিএনএন নেতানিয়াহুকে চলমান সংকটের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চেয়েছে। রাশিয়া টুডে এই খবর দিয়েছে।

  • সর্বশেষ