শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:১৪ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে ২ দিনের সংঘর্ষে নিহত ৪৪ সরকারি সেনা

মিয়ানমার

ইমরুল শাহেদ: দেশটির প্রতিরোধ যোদ্ধা গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) সারাদেশে সামরিক বাহিনীর উপর হামলা তীব্র করেছে। গত দুই দিনের সংঘর্ষে ৪৪ জন জান্তা সেনা নিহত হয়েছে। সাগায়িং, মান্দালয় এবং মাগওয়ে অঞ্চলে এইসব সংঘর্ষ হয়েছে। ইরাবতি

বৃহস্পতিবার ১৩০ জন জান্তা সেনার একটি দল গ্রামে হামলা চালানোর সময় তারা প্রতিরোধের মুখে পড়ে। সাগায়িং অঞ্চলের এই গ্রামটির হামলায় পিডিএফ গ্রুপের সঙ্গে যুক্ত হয় ফায়ার ড্রাগন গ্রুপও। পিডিএফ গ্রুপের সদস্য সংখ্যা ছিল মাত্র আটজন। এই সংঘর্ষে অন্তত ৩২ জন জান্তা সেনা নিহত হয়েছে।

সংঘর্ষ শুরু হয় কায়াত ইয়ো তো গ্রামে। সকাল সাড়ে সাতটায়। প্রাথমিক হামলায়ই নিহত হয় ১০ জন জান্তা সেনা। এরপর সংঘর্ষের সময় সীমা বাড়ার সঙ্গে সঙ্গে আরো সেনা নিহত হয়। আরেকটি গ্রামে নিহত হয়েছে আরো পাঁচ সেনা। এর মানে মিয়ানমারে এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে। যেখানে সরকারি সেনারা গ্রামে হামলা চালাতে গেলেই প্রতিরোধের মুখে পড়ছে।

পদাতিক বাহিনী আক্রান্ত হলেই জান্তা বাহিনী হেলিকপ্টার বা বিমান হামলার আশ্রয় নিচ্ছে। তাতে নিরীহ গ্রামবাসীও নিহত হচ্ছে। জান্তা বাহিনী বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। করছে লুটপাট, নির্যাতন, ধর্ষণ সহ নানা ধরনের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কোনো অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারছে না।
 
জান্তা বাহিনী ইতোমধ্যে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছে। তাতে আপাতত এই রাজ্যে যুদ্ধ বন্ধ আছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো সময় এই অস্ত্রবিরতির অবসান হয়ে যেতে পারে। তবে এই রাজ্যে এখনো আরসা উজ্জীবিত আছে।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়