শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘১৯৭১ সালের পরাজয় ছিল রাজনৈতিক, সেনাবাহিনীর নয়’: জেনারেল বাজওয়া

জেনারেল বাজওয়া

ইমরুল শাহেদ: পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগ নিয়ে সৃষ্ট ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া বুধবার বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধে দেশের পরাজয় একটি রাজনৈতিক ব্যর্থতা ছিল এবং সামরিক ব্যর্থতা ছিল না, যা ব্যাপকভাবে বলা হয়। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে বাজওয়া রাজনীতিবিদদের সতর্ক করে দিয়ে বলেন, ‘সেনাবাহিনীর ধৈর্য্যরে একটা সীমা আছে।’ এর সঙ্গে যুক্ত করে তিনি বলেছেন, ১৯৭১ সালের নিহত যোদ্ধাদের মনে রাখার জন্য দেশের আরো অনেক কিছু করার আছে। সেনাপ্রধান হিসেবে এটাই হতে পারে তার শেষ বক্তব্য। ইয়ন

ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ১৯৪৭ সালে সৃষ্টি হয়েছে পাকিস্তান, যা ছিল দুই ভাগে বিভক্ত - পশ্চিম পাকিস্তান (বর্তমানে পাকিস্তান) এবং পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পশ্চিমের আধিপত্যে থাকা পাকিস্তানের কর্তৃপক্ষ পূর্ব পাকিস্তানে  স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে একটি অভিযান শুরু করার পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান দেশটি শাসন করার ক্ষমতা পেয়েছিল, যা পশ্চিমারা অগ্রহণযোগ্য বলে মনে করে। পণ্ডিতরা অনুমান করেছেন, জাতিগত নির্মূলের সময় বাংলাদেশে ৩ মিলিয়ন বা ত্রিশ লাখের মতো মানুষ নিহত হয়েছে, যা পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযানের পরিপূরক ছিল।

বুধবারের(২৩ নভেম্বর) বিবৃতিটি ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশ গঠনের দিকে পরিচালিত ঘটনাগুলির সময় বাংলাদেশে নিরস্ত্র বেসামরিকদের হত্যার ইতিহাসকে হোয়াইটওয়াশ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টার সর্বশেষতম।

বাজওয়া বলেন, তিনি সম্প্রতি লক্ষ্য করেছেন রাজনৈতিকশক্তি সেনাবাহিনীকে টার্গেট করছে মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে। সবকিছুর জবাব দিতে সেনাবাহিনী সক্ষম হলেও তারা নিশ্চুপই রয়েছে। তিনি বলেন, ‘সেনাবাহিনীর ধৈর্য্যরে একটা সীমা আছে।’ 

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়