শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম

ইমরুল শাহেদ: রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ বৃহস্পতিবার সকালে পার্লামেন্টের তামবুন সদস্য দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। দি স্টার

রয়্যাল হাউজহোল্ডের ইস্তানা নেগারার নিয়ন্ত্রক দাতুক সেরি আহমাদ ফাদিল শামসুদ্দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, কেন্দ্রীয় সংবিধানের ৪০(২)(এ) এবং ৪৩(২)(এ) অনুসারে পাকাতন হারাপন চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

দেশটির ১৫তম সাধারণ নির্বাচনের ফলাফলে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২২২টি আসনের মধ্যে ১১২টিতে জয় নিশ্চিত করতে হবে। সে সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই অর্জন করতে পারেনি। 

নির্বাচনে আনোয়ার ইব্রাহিম নেতৃত্বাধীন সংস্কারবাদী জোট পেয়েছে ৮২ টি আসন। এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা তা নয়। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর বাছাইয়ের জন্য সোমবার দুপুর ২ টা পর্যন্ত সময় বেধে দেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ।

এ অবস্থায় অন্য জোটগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনোয়ার ইব্রাহিমই প্রধানমন্ত্রী হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়