শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:২৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের কারা বিভাগের মহাপরিচালকের মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

রাশিদুল ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর কারা বিভাগের পুলিশের মহাপরিচালক (ডিজি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে তার বাসভবনে তাকে গলা কেটে হত্যা করা হয়। তাকে জম্মু শহরের উপকণ্ঠে একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনার পর হেমন্ত লোহিয়ার গৃহকর্মী ইয়াসীর আহমদ পলাতক রয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (জম্মু অঞ্চল) মুকেশ সিং বলেছেন, ঘটনার পর থেকে গৃহকর্মী পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ওই হত্যার ঘটনা এমন সময়ে ঘটেছে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর সফরে রয়েছেন। হেমন্ত লোহিয়া হত্যার ঘটনায় পুলিশের ডিজিপির কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট নেন তিনি। এর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।  

‘আইপিএস’ কর্মকর্তা হেমন্ত কুমার লোহিয়া চলতি বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের ডিজি কারাগার পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি আগে জম্মু-কাশ্মীর ক্যাডারের কর্মকর্তা ছিলেন। 
মঙ্গলবার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (জম্মু অঞ্চল) বলেছেন, ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার হেমন্ত লোহিয়াকে শহরের উপকণ্ঠে তার উদাইওয়ালার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় তার গলা কাটা ছিল। ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি সন্দেহজনক হত্যাকাণ্ড। বর্তমানে লোহিয়ার গৃহকর্মী পলাতক রয়েছে। তার খোঁজে একাধিক টিম গঠন করা হয়েছে। একইসঙ্গে ফরেনসিক ও অপরাধ তদন্ত দল লোহিয়ার বাড়িও পরিদর্শন করেছে। জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, তার ঘর থেকে একটি ভাঙা বোতল পাওয়া গেছে। 

এদিকে, হেমন্ত লোহিয়া হত্যার খবর পাওয়া মাত্রই সতর্ক অবস্থায় রয়েছে জম্মু-কাশ্মীর। একইসঙ্গে দিল্লি পর্যন্ত এর প্রভাব পড়ায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার থেকে তিন দিনের জন্য জম্মু-কাশ্মীর সফর শুরু করেছেন। এমতাবস্থায় তিনি সেখানে থাকার পরও এত বড় ঘটনায় কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

  • সর্বশেষ