শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ৪২৫ ট্রাক পণ্যের বাণিজ্য, পাসপোর্টধারী যাতায়াত ১,৪২৯ জন

আজিজুল হক, বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে গতকাল ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে ১৪২৯ জন পাসপোর্টধারী। এসময় ভারতের সাথে ৪২৫ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি,রফতানি বাণিজ্য হয়েছে। এতে ভ্রমণ খাতে সরকারের প্রায় ১৩ লাখ টাকা আর বাণিজ্য খাতে প্রায় ১১ কোটি টাকা রাজস্ব আহরণ হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, মঙ্গলবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭৪ ভারতীয় রুপি এবং ভারতীয় ১০০ রুপিতে বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩৩ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা।

বন্দরের তথ্য মতে, বেনাপোল ও পেট্রাপোল মধ্যে সকাল ৯ টা থেকে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়ে শেষ হয় রাত ১০ টায়। মঙ্গলবার দিনভর ভারত থেকে ৩৪৬ ট্রাক পণ্যের আমদানি বাণিজ্য হয়। এসব পণ্যের মধ্যে আমদানি পণ্য ছিল শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল, শিশু খাদ্য, মেশেনারিজ দ্রব,ট্রাক চ্যাচিজ, কমলা,আঙুর,আনার ও মাছ।

একই দিনে বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৭৯ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে বসুন্ধরা টিসু, মেলামাইন, কেমিকেল, কাঁচা লোহা, মাছ ও ওয়ালটন পণ্য সামগ্রী। ভারত সরকারের নিষেধাজ্ঞায় কারনে বেনাপোল স্থলপথে পাট,পাটজাত দ্রব,তৈরী পোশাক,কাটের তৈরী আসবাব পত্রসহ কয়েকটি পণ্য রফতানি হয়না।

বন্দরের তথ্য বলছে, দেশীয় শিল্প সুরক্ষার কারন দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায় সুতাসহ কয়েকটি পণ্য আমদানি সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ আছে।

এদিকে মঙ্গলবার বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত আমদানি পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি ভাড়া ছিলো ২১ থেকে ২২ হাজার টাকা, চট্রগ্রাম ২৬ থেকে ২৭ হাজার টাকা,খুলনা ১১ থেকে ১২ হাজার টাকা ও বরিশাল ১৭নথেকে ১৮ হাজার টাকা। তবে পচনশীল জাতীয় কাচামাল ছাড়া অনান্য পণ্য পরিবহনে বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত ট্রাক প্রতি ভাড়া ৫ থেকে ছিলো ৭ হাজার টাকা পর্যন্ত বেশি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে গতবছরের ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের উপর নিষেধাজ্ঞায় আমদানি, রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত ৭০ শতাংশ কমে এসেছে। এক বছর ধরে বন্ধ দুই দেশের বাণিজ্য বৈঠক। এতে দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন।

এতে গত বছরে তার আগের বছরের চেয়ে দেড় লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে। এতে চলতি অর্থবছরের গেল ৬ মাসে লক্ষমাত্রার চেয়ে এক হাজার ১২ কোটি টাকা ঘাটতি হয়েছে। এছাড়া গেল বছর তার আগের বছরের চেয়ে ১৩ লাখ ৫০ হাজারের বেশি পাসপোর্টধারী যাতায়াত কমেছে। দেশে নির্বাচন হয়েছে। কিছু দিনের মধ্যে সরকার গঠন হবে। আমরা আশা করছি বাণিজ্যে পরিবেশ ফেরাতে সরকার পদক্ষেপ নিবেন।

ইমিগ্রেশন তথ্য জানান, প্রতিদিন ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। একজন পাসপোর্টধারীকে ভারত ভ্রমন করতে ১২ বছরের উধ্বে পাসপোর্টধারীদের ভ্রমন কর ১০০০ টাকা এবং বন্দর কর ৬১ টাকা বাংলাদেশ সরকারকে দিতে হয়।

৫ বছর থেকে ১২ বছরের নিচে যাত্রীদের ৫৬১টাকা এবং ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কেবল মাত্র বন্দর কর ৬১ টাকা দিতে হয়। ক্যানসার,প্রতিবনন্ধী ও মুক্তিযোদ্ধাদের ভ্রমন কর মাত্র ৬১ টাকা। এছাড়া চলতি মাস থেকে নতুন করে ভারত অংশে পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশি ও ভারতীয় পাসপোর্ট যাত্রীদের ভ্রমন কর গুনতে হচ্ছে ৪০০ রুপি ও বিদেশিদের ৮০০ রুপি। 

মঙ্গরবার ভোর সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১৪২৯ জন দেশ,বিদেশি পাসপোর্টধারী। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৭৬৩ জন। এসব যাত্রীদের মধ্যে বাংলাদেশি ৬৬৮ জন, ভারতীয় ছিল ৯৩ জন। অনান্য দেশের ছিল ২ জন। এসময় ভারত থেকে ফিরেছে ৬৬৬ জন। এর মধ্যে বাংলাদেশি ৫২৭ জন ও ভারতীয় ছিল ১৩৫ জন । অনান্য দেশের ছিল ৪ জন। ২০২৪ এর ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, রেলপথে এসিআই মটরস নামে আমদানিকারকের কেবল ভারত থেকে ট্রাকটর আমদানি হয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে রেলে অনান্য পণ্যের আমিদানি এবং ভারতের নিষেধাজ্ঞার কারনে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়