শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৮:০৯ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ১৭৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে দাঙ্গা

হ্যাপী আক্তার: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে অন্তত ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৬৭ জন। ম্যাচ শেষে সমর্থকেদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পদদলিত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পূর্ব জাভা’র স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলছিলো কলে জানায় পুলিশ প্রশাসন। খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা নেমে যান মাঠে। জড়িয়ে পড়েন সংঘাতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও হয় হতাহতের ঘটনা। এ ঘটনায় ১০টি পুলিশের গাড়িসহ ১৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ৪ হাজার দর্শকের মধ্যে ৩হাজার দর্শক ম্যাচের পরে মাঠে নেমেছিল।

পুলিশ প্রধান নিকো আফিন্তা রোববার এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (১ অক্টোবর) আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন পূর্ব জাভার একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১৮০ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

জানা যায়, আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার আরেমা ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় মাঠে থাকা বেশ কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা হয়েছে বলেও দাবি করা হয়।

নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েক হাজার দর্শক একসঙ্গে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকে মারা যায়।

দাঙ্গার এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ