শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী 

খালিদ আহমেদ: পূর্বাঞ্চলীয় লিম্যান শহরে হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অঞ্চল রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইউক্রেনের বাহিনী এতে অভিযান অব্যাহত রেখেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র এসব দাবি করেছেন। শনিবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, লিম্যান শহরে ৫ হাজার ৫০০ এর বেশি রুশ সেনাকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। গত মে মাসে রুশ বাহিনী এই শহর দখলে নেয়। এরপর থেকে রুশ বাহিনীর কাছে এটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং 'লজিস্টিক হাব' হিসেবে কাজ করে আসছিল।  

এদিকে বিবিসি বলছে, লিম্যানে ইউক্রেনের পতাকা উড়তে দেখা গেছে। এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাতে শহরটির প্রবেশমুখে সেনারা তাদের পতাকা উড়াচ্ছেন। তবে এই ভিডিও-এর সত্যতা বিবিসির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।  তবে শহরটি এখন পুরোপুরি পুনর্দখল করা সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়