শিরোনাম
◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী-সিলেট-চট্টগ্রাম ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: ভারতীয় এমপি

বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে বলে এক বিতর্কিত দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ড রাজ্যের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির তীব্র সমালোচনা করে শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তৎকালে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত থাকা এই অঞ্চলগুলো নেহরু জোরপূর্বক তৎকালীন পাকিস্তানকে হস্তান্তর করেছিলেন।

নিশিকান্ত দুবে দাবি করেন, তৎকালের 'তিপ্রা' বা ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং সিলেট ও চট্টগ্রামে গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর ভারতের হাতে না থাকার কারণেই আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পিছিয়ে পড়েছে। তাই চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির এই বিতর্কিত সংসদ সদস্যের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রদ্যোৎ মাণিক্য দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার এক বিশাল অংশ পাকিস্তানকে হস্তান্তর করা এক ঐতিহাসিক ভুল ছিল এবং চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের নিরাপত্তাজনিত দুশ্চিন্তা থাকত না।

উল্লেখ্য, বিভিন্ন সময় উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা নিশিকান্ত দুবে আদানি গ্রুপের বিতর্কিত ঝাড়খন্ড প্ল্যান্টের গোড্ডা আসন থেকেই নির্বাচিত প্রতিনিধি।

  • সর্বশেষ