শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৪:০৭ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমন্ত বাসিন্দাদের ওপর হামলা, গাজা সিটিতে নিহত ৫

গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়ে রয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আল-জাজিরার খান ইউনিস থেকে প্রতিবেদক হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানগুলোর শব্দ বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। হামলায় লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারে অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ার শব্দ শোনা যায়।

তিনি আরও জানান, রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

  • সর্বশেষ