শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে অবতরণের অনুমতি হারাল ইসরায়েলি এয়ারলাইনস, উদ্ধার ফ্লাইট বাতিল

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় ইসরায়েলিদের দেশে ফেরাতে নির্ধারিত বিশেষ ফ্লাইট বাতিল করেছে দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এল আল। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

শুক্রবারের উদ্ধার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে এল আল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে দুবাইয়ে ইসরায়েলি সংস্থাগুলোর অবতরণের অনুমোদন বাতিলের বিষয়টি জানানও হয়েছে। এ কারণে শুক্রবারের উদ্ধার ফ্লাইটগুলো আপাতত বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

তবে সরকারি অনুমোদন পাওয়া মাত্রই ইসরায়েলি নাগরিকদের দেশে ফেরাতে দুবাইয়ে চার্টার ফ্লাইট পরিচালনার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এল আল। আগামী রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইটগুলো এখনও তালিকায় রয়েছে। তবে এসব ফ্লাইটের সব আসন ইতোমধ্যে বুক হয়ে গেছে।

কেন অবতরণের অনুমতি বাতিল করা হয়েছে, সে বিষয়ে এল আল কোনও ব্যাখ্যা দেয়নি। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে, শেষ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত উদ্ধার ফ্লাইটগুলোর অবতরণের অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর এল আল এ ঘোষণা দেয়। এর আগে দুবাইয়ে আটকে পড়া ইসরায়েলিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো। বুধবার দুবাই থেকে তেল-আবিবগামী একটি ফ্লাইটে ঘটনার পর ফ্লাইদুবাই তাদের পরিষেবা স্থগিত করেছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার সময় ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাভাবিকীকরণ চুক্তির আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

  • সর্বশেষ