শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ ও কূটনীতি—দুই পথেই প্রস্তুত ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট, দেশটিতে যেমন যুদ্ধ মোকাবিলার পূর্ণ প্রস্তুতি রয়েছে, তেমনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। 

তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরান নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রই যুদ্ধ চাচ্ছে। 

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি এই মন্তব্য করেন। তিনি জানান, তার এই সফরের মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালি এবং চলমান যুদ্ধ নিয়ে ইরানের সুনির্দিষ্ট অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা। 

সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে এবং এই প্রণালি চালু করতে হলে সেই শর্তগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। 

Advertisement

কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে তাদের সাত দফার পরিকল্পনা পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য যা-ই হোক না কেন, তারা এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক মার্কিন উত্তরের অপেক্ষায় রয়েছেন। 

সোমবার কাতারের মধ্যস্থতাকারীর সঙ্গে তাদের পুনরায় বৈঠক হয়েছে এবং কাতারি পক্ষ মার্কিন পক্ষের নিকট এই মতামতগুলো তুলে ধরে চূড়ান্ত উত্তরের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাগচি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করে চলেছে এবং কোনো উত্তর আসলে তেহরান সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে। 

সূত্র: মেহের নিউজ।

  • সর্বশেষ