শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান নিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদন অস্বীকার করলেন ট্রাম্প

মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাবের খবর  অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন যে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প লেখেন, ‘ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটা সত্য নয়। আমি তাদেরকে কোনো প্রস্তাব দিইনি’।

অ্যাক্সিওসের প্রতিবেদনকে 'ভুয়া' আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘অন্যান্য অনেক প্রতিবেদনের মতো অ্যাক্সিওসের প্রতিবেদনটিও একটি প্রতারণা, যা মূলত ট্রাম্পবিরোধী মানসিকতাকে তৃপ্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।’

এর আগে, অ্যাক্সিওসের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

Advertisement

খবরে এটাও দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া এবং আটক সম্পদ ছেড়ে দিতেও রাজি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সেটি বেশ আলোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষিতেই সোমবার রাতে ট্রুথ সোশ্যালে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে খবরটি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সোমবার আরেক দফায় মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিনিধিদল। 

  • সর্বশেষ