শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৯ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ভারত ভ্রমণে বাংলাদেশিদের ঢল, আগস্টে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ

দ্য হিন্দু: ভারতে গত অগাস্টে বিদেশি পর্যটকের আগমন অন্তত ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে; যা গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে একক কোনো মাসে সর্বোচ্চ। এর মধ্যে দেশটিতে পর্যটক সংখ্যায় শীর্ষে ছিল বাংলাদেশ ও চীনের নাগরিকরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সংকলিত প্রাথমিক তথ্যের বরাতে রোববার দ্য হিন্দুর বিসনেসলাইনের খবরে বলা হয়, গত বছরের অগাস্টে ৬ দশমিক ২৫ লাখ বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। এ বছর একই সময় ভারতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা ৬.৯১ লাখ।

মূলত বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এই উর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে। এর ফলে ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত ভারতে বিদেশি পর্যটক আগমন দুই অঙ্কের প্রবৃদ্ধি রেকর্ড করল।

দ্য হিন্দু বলছে, ভারতে ২০২৩ সাল পর্যন্ত পর্যটকদের অন্যতম প্রধান উৎসস্থল হিসেবে বিবেচিত ছিল বাংলাদেশ। সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। প্রাথমিক তথ্যে দেখা যায়, অগাস্টে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি মানুষ ভারত ভ্রমণ করেছেন।

বাংলাদেশ ছাড়াও চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা বার্ষিক ভিত্তিতে ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ৯ হাজার ছাড়িয়েছে বলে তথ্য দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। তাদের তথ্য বলছে, ভারতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে অগাস্টে পর্যটক সংখ্যাও ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে কানাডা, জার্মানি, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা থেকে পর্যটক আসার হার বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ।

  • সর্বশেষ