শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইয়ের কবর জিয়ারতে গিয়ে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হামাস সদস্য

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি সেনাবাহিনী।  তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিহত দুজন হলেন—ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন।

আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৩৬ বছর বয়সি মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন তার ভাই খলিলের কবর জিয়ারত করতে আল-সাওয়ারহা কবরস্থানে গিয়েছিলেন। সেখানেই ড্রোন হামলায় তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রের দাবি।

খলিলকে ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় হত্যা করা হয়েছিল।

  • সর্বশেষ