শিরোনাম
◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গত দুই দিনে মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে এবং প্রায় ৩,০০০ বোতল মদ জব্দ করেছে। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ইতোমধ্যে খাদ্যের নমুনা গুয়াহাটিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রয় ও পানের ওপর নিষেধাজ্ঞা আইন চালু রয়েছে। তা সত্ত্বেও কীভাবে এই অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেলেও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করছে না।

এদিকে, প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া মদ পানের পর যদি কারও মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো কোনো লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ