শিরোনাম
◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই একে একে কক্ষ ছাড়লেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বিশ্বমঞ্চে নেতানিয়াহুর প্রতি এই তীব্র কূটনৈতিক বয়কটের ফলে মুহূর্তেই প্রায় ফাঁকা হয়ে যায় জাতিসংঘের প্রধান সম্মেলন কক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন ও প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নেতানিয়াহু যখন মঞ্চে উঠছেন, তার আগেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ ছাড়তে শুরু করেন। তবে হাতে গোনা কিছু ইসরায়েলি সমর্থক ও কূটনীতিকরা সিটে বসে ছিলেন এবং নেতানিয়াহুর সমর্থনে তাঁরা সামান্য হাততালি দেন।

কিন্তু কক্ষের সিংহভাগ আসনই তখন খালি ছিল, যা বিশ্বমঞ্চে ইসরায়েলি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান অসন্তোষ ও প্রতিবাদেরই স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ