শিরোনাম
◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে গভীর রাতে বুলডোজার অভিযান, ভাঙা হলো মসজিদ

ভারতের রাজধানী নয়াদিল্লির শালিমার বাগ এলাকায় মঙ্গলবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বড় একটি হাসপাতালের পাশের সড়কের দুই পাশে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি মসজিদের আংশিক অংশও ভেঙে ফেলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) এই অভিযান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ। এর আগে ওই সড়কে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। মঙ্গলবার রাতের অভিযানে সড়কের পাশে থাকা অবশিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। এসব স্থাপনার মধ্যে একটি ধর্মীয় স্থাপনা এবং এর আশপাশের কয়েকটি বাড়িও ছিল।

কর্মকর্তারা জানান, রাতের অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।

তারা আরো বলেন, জেসিবি মেশিন দিয়ে সড়কের উভয় পাশের যেসব স্থাপনাকে কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উচ্ছেদের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের সময়সীমা বা পদ্ধতি সম্পর্কে তারা স্বতন্ত্রভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

রাতে অভিযান চালানোর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) দিল্লি শাখার সভাপতি শোয়েব জামাই। তিনি বলেন, রাতের বেলায় মসজিদটি ভাঙার অভিযান চালানো হয়েছে এবং ধর্মীয় স্থাপনাটি নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ