শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা : নিহত ভারতীয় নাবিক, নয়া‌দি‌ল্লির নিন্দা

আন্তর্জা‌তিক ডেস্ক : ওমানের পূর্ব উপকূলে ভারতমুখী বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘এমভি কোপ দেও’ নামের জাহাজটিতে থাকা ২০ ভারতীয় ক্রুর মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহত নাবিক সূরয যাদব উত্তর প্রদেশের দেওরিয়ার বাসিন্দা।

বুধবার এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

উদ্ধার হওয়া ভারতীয়দের দেশে ফেরাতে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে মাসকাটে ভারতীয় দূতাবাস। উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য ওমানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে ভারত।

ফরওয়ার্ড সি মেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, দুটি টর্পেডো হামলায় জাহাজটির বাম পাশের সি-ডেক ও ইঞ্জিন রুমের কাছের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। উত্তেজনা প্রশমনে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লিও।

  • সর্বশেষ