শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং সামরিক চাপ কমায়, তবে মাত্র সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আবার সবার জন্য খুলে দিতে প্রস্তুত ইরান। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বড় প্রস্তাবের কথা জানিয়েছেন।

জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। তারা জানায়, আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করতে ও সামরিক উত্তেজনা কমাতে ইরান এই উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবটি ইতোমধ্যেই আমেরিকার কাছে পাঠানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চিরতরে বন্ধ করার পথ তৈরি হয়।

অন্যদিকে রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা ইরানি প্রতিনিধিদলকে আমেরিকার সাথে সরাসরি আলোচনা শুরু করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন আমেরিকার জন্য সমঝোতায় ফেরার একটি দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভালো কোনো পদক্ষেপ নেয়, তবে ইরানও আলোচনার টেবিলকে স্বাগত জানাবে। তবে দুই সংবাদমাধ্যমের সাথে কথা বলা ব্যক্তিটি একই কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ