শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন ৮ জন, তৃতীয় দফার ভোটেও কাটেনি জট

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার জায়গায় কে আসবেন, সেই প্রশ্ন নিয়ে নিরাপত্তা পরিষদ গত শুক্রবার তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোট করেছে।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গোপন ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। এখন পর্যন্ত আটজন প্রার্থী লড়াই করছেন এই পদের জন্য।

মহাসচিব হতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত নয়টি ভোট পেতে হয়। তার সঙ্গে স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার সম্মতিও লাগে। কিন্তু এই পাঁচ দেশের মধ্যে গভীর মতবিরোধ থাকায় এবারের নির্বাচন সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ নানা সংকটে জর্জরিত। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যদেশ এবার একজন নারীকে মহাসচিব হিসেবে দেখতে চায়

  • সর্বশেষ