শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুথি যোদ্ধারা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে

গুরুত্বপূর্ণ মোখা শহর দখল করার পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা। এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং কৌশলগত বাবে এল-মানদেব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত হয়েছে।

হুথি বাহিনী ১৮ ঘণ্টার অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ সরকার নিয়ন্ত্রিত অংশ দখল করে এবং পুরো উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বলে দাবি করেছে।

সরকারি বাহিনী মোখা শহর থেকে পিছিয়ে যাওয়ার পর এই অগ্রগতি ঘটে।

হুথি যোদ্ধারা দক্ষিণে এগিয়ে যায় এবং ধুবাব ও মুরাদ দখল করে নেয়, যেগুলো ছিল সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ উপকূলীয় শহর।
হুথি বাহিনী কৌশলগত বাবে এল-মানদেব প্রণালীর কাছে ধুবাবেও পৌঁছেছিল।

হুথি নৌবাহিনী এরপর উপকূলে অগ্রসর হয়, বাবে এল-মানদেব প্রণালীর মায়্যুন দ্বীপ দখল করে এবং জুকার দ্বীপে প্রবেশ করে। সূত্র: আল-জাজিরা ও মিডল ইস্ট আই

 

  • সর্বশেষ