শিরোনাম
◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৫ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত শিক্ষক-পরিচালক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আল-আমিন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভিকটিম শিশু শিক্ষার্থীর মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করে। 

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসভার বংশাই রোডে একটি ভাড়া ভবনে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছিল। এখানে দুই শতাধিক শিশু শিক্ষার্থী আবাসিকে থেকে পড়াশোনা করে। নির্যাতনের শিকার নাজেরা শাখার শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক হাফেজ মাওলানা আল-আমিন। পরে অসুস্থ হয়ে পড়লে শিশু ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

পরে শুক্রবার সকালে শিশুটির মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক আল-আমিন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে।

ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয় এবং ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ