শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্ত্রীর প্রেমিককে খুন’, ৩৬ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ের জিরানি খাল থেকে জজ মিয়া (৪৪) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় অভিযুক্ত মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশের কাছে দেওয়া গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ স্বীকার করেছেন, স্ত্রীর প্রেমিক সন্দেহে জজ মিয়াকে হত্যা করেন তিনি।

পুলিশের দাবি, ওই হত্যার ৩৬ ঘণ্টার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ আগস্ট সকাল ১০টার দিকে খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানি খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহত ব্যক্তির নাম পরিচয় বের করা হয়। নিহত জজ মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। বাবার নাম আনোয়ার হোসেন। নিহতের বিরুদ্ধে খিলগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

ডিসি হারুন জানান,  অনুসন্ধান চালিয়ে পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর মধ্যরাতে মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে ওত পেতে থাকা আবদুল্লাহ ও তার সহযোগিরা ছুরিকাঘাতে জজ মিয়াকে খুন করেন। পরে তারা অটোরিকশায় করে মরদেহ জিরানি খালে ফেলে দেন।

এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ আসামির স্বীকারোক্তিসহ পুরো ঘটনাটি যাচাই-বাছাই করে দেখছে। 

 

  • সর্বশেষ